Home » Uncategorized » তেঁতুলিয়ার বিএনপিতে প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল সুলতানা রাজিয়া

তেঁতুলিয়ার বিএনপিতে প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল সুলতানা রাজিয়া

 

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার দলে প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল হলেন।
গত ৯ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে জানানো হয় যে, তার আবেদনের প্রেক্ষিতে পুনর্বিবেচনা করে দলে তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।
ইতোপূর্বে তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নিয়েছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ০৮/০৫/২০২৪ তারিখে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় নিজ দল বিএনপি থেকে অব্যাহতি গ্রহণ করেন। পরবর্তীতে তার দাখিলকৃত আবেদন বিবেচনা করে পুনরায় তাকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
এ বিষয়ে নারী নেত্রী সুলতানা রাজিয়া জানান, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তায়ালার। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। কৃতজ্ঞতা জানাই বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ও ব্যারিস্টার নওফেল জমির ভাইকে। ধন্যবাদ জানাই জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে। জনগণের দোয়া ও ভালবাসায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।

0 Shares