নিউটার্ন অর্থনীতি ডেস্ক : দেশের বাজারে সোনার দাম ভরিতে বেড়েছে এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ১২ হাজার ১৪৫ টাকায়। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে সোনার নতুন এই দর কার্যকর হবে।
সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বাড়ার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিউটার্ন/এআর
Newturn24.com Latest News Portal