Home » জাতীয় » শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি

 

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক বিচারপতি ও সুনামগঞ্জ-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমি।

২৭ সেপ্টেম্বর (শনিবার) এই তিনি বলেন, ইসলামের শিক্ষা মানুষে মানুষে ভ্রাতৃত্ব, ন্যায় ও শান্তির ওপর জোর দেয়। প্রতিটি ধর্মের মানুষ মর্যাদার সঙ্গে উৎসব পালনের অধিকার রাখে। আমরা আশাবাদী, দুর্গোৎসবের মাধ্যমে সেই পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সম্প্রীতির প্রতিফলন দেখা যাবে এবং সমাজে ঐক্য আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, আমরা আশা করি, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দময়ভাবে সম্পন্ন হবে। কোনো অশুভ শক্তি যেন এ সৌহার্দ্যের পরিবেশ নষ্ট করতে না পারে সেদিকে সকলে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
-সংবাদ বিজ্ঞপ্তি

0 Shares