মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।বিরলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের প্রতিটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিরল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল।এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন- আমি আসন্ন ১০নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাদের ভাই-আমাদের বোন। গত নির্বাচনে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন ঠিক তেমনিভাবে আসন্ন নির্বাচনে আমার পাশে থেকে সহযোগিতা করবেন বলে আশা পোষণ করছি। আপনারা আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন আর আমি আপনাদের সুখে-দুখে পাশে থেকে সকল প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিবো ইনশাআল্লাহ।এসময় উপস্থিত ছিলেন কাজীপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান, ইউনিয়ন যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা’সহ বিভিন্ন নেতা কর্মিবৃন্দ এবং জনসাধারণ উপস্থিত ছিলেন। Post Views: 25 Post navigation বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দিনের বেলায় ল্যাপটপ চুরি বিরলে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতায় চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান