পঞ্জাবের মুখ্যমন্ত্রী সম্প্রতি ফ্রান্স সফরে গিয়েছিলেন। প্যারিস থেকে ফেরার পরেই দিল্লি বিমানবন্দরে তাকে আটকানো হয় বলে অভিযোগ। আপের দাবি, তার থেকে ৫০ হাজার টাকা জরিমানা নেয়া হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক : প্রায় তিন ঘণ্টা দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বন্দি’ করে রাখা হয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। এমনটাই দাবি করল তার দল আম আদমি পার্টি। বিরোধী শিবিরের নেতা হওয়ায় ইচ্ছাকৃত ভাবে তাকে এমন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করছেন আপ নেতারা। গোটা বিষয়টিতে আঙুল তোলা হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের দিকে। অভিযোগ, ভগবন্তের থেকে ৫০ হাজার টাকা জরিমানাও নেয়া হয়েছে। কিন্তু কী কারণে জরিমানা, তা স্পষ্ট নয়।আনন্দবাজার ডট কম পঞ্জাবের মুখ্যমন্ত্রী সম্প্রতি ফ্রান্স সফরে গিয়েছিলেন। প্যারিস থেকে ফেরার পরেই দিল্লি বিমানবন্দরে তাকে আটকানো হয় বলে অভিযোগ। আপের দাবি, বিমানবন্দরে আধিকারিকরা স্বীকার করে নিয়েছেন, ‘উপরমহল থেকে মারাত্মক চাপ’ দেয়া হয়েছে তাদের। তাই ভগবন্তকে আটকানো হয়েছিল। একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই আচরণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে অরবিন্দ কেজরীবালের দল। ভগবন্তকে বিদেশযাত্রার অনুমতি কেন্দ্র দিতে চাইছে না বলে আগেই সরব হয়েছিল আপ। পঞ্জাবে দলের মিডিয়া ইন-চার্জ বালতেজ পান্নু সমাজমাধ্যমে জানিয়েছেন, প্যারিস থেকে ফেরার পর দীর্ঘক্ষণ দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে হয়েছে ভগবন্তকে। তার ব্যাগপত্র তার কাছে পৌঁছে দেয়া হচ্ছিল না। কেবল বলা হচ্ছিল, ব্যাগ পরীক্ষা করা হচ্ছে। ঘণ্টা তিনেক পর ব্যাগ হাতে পেয়ে বিমানবন্দর থেকে বেরোতে যান মুখ্যমন্ত্রী। অভিযোগ, তখন ছুটে এসে আধিকারিকরা তার পথ আটকান আবার। ৫০ হাজার টাকা জরিমানার চালান তার হাতে ধরানো হয়। ওই আধিকারিকরাই উপমহলের চাপের কথা ভগবন্তকে জানিয়েছেন, দাবি পান্নুর। জরিমানার জন্য কী কারণ দেখানো হয়েছে, তা অবশ্য খোলসা করেনি আপ। কেন্দ্রের বিরুদ্ধে পান্নুর তোপ, ‘‘কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে কখনও দেশের কোনও বিমানবন্দরে এ ভাবে অপমানিত হয়েছেন? কখনও তিন ঘণ্টা কোনও মুখ্যমন্ত্রীকে আটকে রাখা হয়েছে? ৫০ হাজার টাকার চালান ধরানো হয়েছে?’’ বিষয়টিকে ‘পঞ্জাবের অপমান’ বলে ব্যাখ্যা করেছেন তিনি। আপের দাবি প্রসঙ্গে এখনও সরকার বা প্রশাসনের তরফে কোনও ব্যাখ্যা মেলেনি। Post Views: 32 Post navigation ইয়েমেনের দাবি :একদিনে ১১৬৪ হামলায় ৫৫৮ হুতি যোদ্ধা নিহত সৌরভ, রাঙ্কাদের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটিও অপরাধদমন শাখার হাতে তুলে দিল দিল্লি পুলিশ, জেলমুক্তি হবে? শুনানি বুধবার