১৩ অক্টোবর লোহার গেট টপকে যন্তর মন্তরে ঢুকেছিলেন সৌরভ, রাঙ্কা এবং শিন্দে। সেই ঘটনায় দু’টি এফআইআর করেছিল পুলিশ। দু’টি মামলার তদন্তভারই তুলে দেয়া হয়েছে অপরাধদমন শাখার হাতে। আন্তর্জাতিক ডেস্ক ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা তিহাড় থেকে ছাড়া পেয়েছেন বুধবার। বৃহস্পতিবারই তাদের তলব করল দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। ডাকা হয়েছে সিজেপির আর এক নেতা অজিঙ্ক শিন্দেকেও। যন্তর মন্তরে ঢুকে জাতীয় পতাকা ওড়ানো এবং স্লোগান দেয়ার ঘটনায় দু’টি এফআইআর করেছিল পুলিশ। দু’টি মামলার তদন্তভারই তুলে দেয়া হয়েছে অপরাধদমন শাখার হাতে। তারা তিন নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।আনন্দবাজার ডট কম ১৩ অক্টোবর লোহার গেট টপকে যন্তর মন্তরে ঢুকেছিলেন সৌরভ, রাঙ্কা এবং শিন্দে। তাদের সঙ্গে সিজেপির আরও কিছু সমর্থক সেখানে প্রবেশ করেন। তার আগের দিনই যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে যন্তর মন্তর বাদ দিয়ে দেয়া হয়েছে। ওই ঘটনায় সিজেপি নেতাদের বিরুদ্ধে শান্তি ভঙ্গের চেষ্টার অভিযোগ আনা হয়। প্রাথমিক ভাবে আটক করার পর অজিঙ্ক এবং বাকিদের পুলিশ ছেড়ে দেয়। কিন্তু গ্রেফতার করা হয় সৌরভ এবং রাঙ্কাকে। আগেও শান্তি ভঙ্গ না করার বন্ডে সই করেছিলেন তারা। স্পেশাল এগ্জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। পরে তা আরও দু’দিন বাড়িয়ে দেয়া হয়। সাত দিন তিহাড়ে কাটানোর পর বুধবার সৌরভ এবং রাঙ্কা মুক্তি পেয়েছেন। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন মঞ্জুর হয়েছে। তার পরের দিনই দিল্লির রজৌরি গার্ডেনে অপরাধদমন শাখার দফতরে তিন জনকে হাজিরার নির্দেশ দেয়া হল। উল্লেখ্য, রাঙ্কাদের জামিন দিলেও বিচারক জানিয়েছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত চলবে। আগামী শুক্রবার স্পেশাল এগ্জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের এজলাসে আবার এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। অন্য দিকে, দুই নেতার জেলমুক্তির পর নতুন করে আন্দোলন শুরু করতে মরিয়া সিজেপি। দলের প্রধান অভিজীত দিপকে ফের পথে নামার ইঙ্গিত দিয়েছেন বুধবার রাতেই। কিন্তু সৌরভ এবং রাঙ্কা আদালতে লিখিত প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে, তারা আইন মেনে চলবেন। ভবিষ্যতের যাবতীয় প্রতিবাদ কর্মসূচি হবে সাংবিধানিক কাঠামো মেনে। যন্তর মন্তরে প্রতিবাদ যত দিন আইনত নিষিদ্ধ থাকবে, তত দিন তারা সেখানে কোনও আন্দোলনের ডাক দেবেন না। Post Views: 32 Post navigation হেফাজতের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে করা আবেদন কেন তুলে নিলেন সিজেপির আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস?