ঢাকা :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও মাকসোদা মাকসোদির নেতৃত্বে প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, উইনরক ইন্টারন্যাশনাল চার দশকেরও বেশি সময় ধরে চলমান অংশীদারিত্বের ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার জলবায়ু পরিবর্তন এবং সামাজিক সুরক্ষায় উইনরক ইন্টারন্যাশনাল ইতিবাচক ভূমিকা পালন করছে। তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণ করে থাকে। কিন্তু কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।
স্পীকার বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধির ফলে উপকূলীয়, হাওর ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের জীবিকা ক্রমাগত বিপন্ন হয়ে পড়েছে। তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
সাক্ষাতকালে প্রতিনিধিদল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বহুমুখীকরণ, কৃষি পণ্য উৎপাদনে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে ফেরত বাংলাদেশী শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা বিষয়ে মত বিনিময় করেন।
স্পীকার এসময় প্রতিনিধিদলকে জানান, বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ থেকে প্রচুর অর্থপাচার হয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে তিনি এসময় মার্কিন সরকারের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Bangladesh Parliament-জাতীয় সংসদ পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *