ঢাকা : ব্র্যান্ড পরিচয়ে পরিবর্তন ও স্টারলিংকের সঙ্গে মাইলফলক অংশীদারিত্বের পর এবার নতুন একটি টিজার প্রকাশ করেছে বাংলালিংক। টিজারটি ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। এতে ইঙ্গিত মিলছে, সামনে আরও কোনো বড় পরিবর্তন আনতে পারে দেশের এই ডিজিটাল অপারেটর।

টিজারে দেখা যায়, মাইবিএল অ্যাপের পরিচিত লোগোর একটি অংশ উঠে যাচ্ছে। এর নিচে দেখা যাচ্ছে অপরিচিত আরেকটি লোগোর আভাস। বিষয়টি সামনে আসার পর প্রশ্ন উঠেছে, বাংলালিংকের জনপ্রিয় সেলফ-সার্ভিস অ্যাপ কি নতুন কোনো রূপ পেতে যাচ্ছে? নাকি এর মাধ্যমে আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে প্রতিষ্ঠানটি?

এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি বাংলালিংক। তবে প্রচলিত টেলিযোগাযোগ সেবার গণ্ডি পেরিয়ে একটি ডিজিটাল প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার কথা বলে আসছে তারা। সেই ভাবনার সঙ্গে মিল রেখে গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতায় নতুন কিছু যুক্ত করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাংলালিংকের এই উদ্যোগের পেছনে রয়েছে একটি ধারণা। মানুষের ডিজিটাল অভিজ্ঞতা কেমন হবে, তা নির্ধারিত হওয়া উচিত তাঁদের প্রয়োজনের ভিত্তিতে, তাঁরা কোন মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেন, তার ভিত্তিতে নয়।

তবে নতুন টিজারটি কি মাইবিএল অ্যাপের নতুন পরিচয়ের ইঙ্গিত দিচ্ছে, নাকি এর মাধ্যমে আরও বিস্তৃত ডিজিটাল সেবার পথ খুলতে যাচ্ছে বাংলালিংক, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে শিগগিরই আরও তথ্য জানাবে প্রতিষ্ঠানটি।

-প্রেস রিলিজ

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *