ঢাকা : চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে মোট ২ লাখ ১১ হাজার ৫৯৭টি বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর মাধ্যমে দ্রুত দাবি নিষ্পত্তি এবং পলিসির বিপরীতে গ্রাহকদের প্রাপ্য সুবিধা প্রদানে নিজেদের অঙ্গীকার আরও দৃঢ় করেছে প্রতিষ্ঠানটি।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসব দাবির বিপরীতে মোট ৫২৩ কোটি ৪১ লাখ টাকা পরিশোধ করেছে গার্ডিয়ান। এর মধ্যে হেল্‌থ ইন্স্যুরেন্স ১ লাখ ৭০ হাজার ৬৭৫টি দাবির বিপরীতে ২৩৫ কোটি ৪৫ লাখ টাকা এবং মৃত্যুজনিত ৩৪ হাজার ৯৩৯টি দাবির বিপরীতে ২৫৭ কোটি ৩২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে ৫ হাজার ৯৮৩টি দাবির বিপরীতে দেওয়া হয়েছে ৩০ কোটি ৬৪ লাখ টাকা।
এ প্রসঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ, বলেন, ‘প্রতিটি দাবির সঙ্গে কোনো ব্যক্তি বা পরিবারের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত জড়িয়ে থাকে। প্রিয়জনকে হারানোর পর একটি পরিবারের পাশে দাঁড়ানো, চিকিৎসার খরচ মেটাতে কাউকে সহায়তা করা কিংবা পলিসির মেয়াদপূর্তির অর্থ গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া, প্রতিটি ক্ষেত্রেই সময়মতো দাবি নিষ্পত্তি গুরুত্বপূর্ণ। গ্রাহকেরা যেন অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই তাঁদের প্রাপ্য সুবিধা পান, সে জন্য দাবি নিষ্পত্তির প্রক্রিয়া যতটা সম্ভব সহজ ও নির্ভরযোগ্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
দাবি নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করতে আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে গার্ডিয়ান। প্রতিষ্ঠানটির সম্পূর্ণ পেপারলেস বা কাগজবিহীন ব্যবস্থা ও সহজতর কার্যপদ্ধতির ফলে কাগজপত্রের ব্যবহার এবং দাবি প্রক্রিয়াকরণের সময় কমেছে। এতে কোন বাড়তি ঝামেলা ছাড়াই বিমা দাবি নিষ্পত্তি করা যাচ্ছে।
প্রযুক্তির ব্যবহার ও সময়মতো সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক ও নমিনিরা যেন প্রয়োজনের সময় আর্থিক সুরক্ষা পান, তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে গার্ডিয়ান।

-প্রেস রিলিজ

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *