ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

“আজকের স্কাউট আগামীর স্বপ্নসারথী” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় শুরু হওয়া ৫ দিন ব্যাপি ৭ম উপজেলা স্কাউট সমাবেশের সমাপনী হয়েছে।

রোজ রবিবার (৮ নভেম্বর) রাত ৯ টায় বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার আয়োজনে পাঁচদিন ব্যাপি ৭ম উপজেলা স্কাউট সমাবেশে মহাতাবু জলসা ক্যাম্প ফায়ার, স্কাউটদের নৃত্য, আবৃতি, বিভিন্ন ডিসপ্লে,অভিনয় ও অতিথিদের দিকনির্দেশনা মূলক আলোচনা মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।

মহা তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হায়াত।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার ওয়াদুদ বাবরের স্বাগত বক্তব্য মাধ্যমে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়াসহ জেলা থেকে আগত পাঁচজন সহকারী কমিশনার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক আকরাম আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ।

সমাপনী পর্বের আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে তরুণ প্রজন্ম শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গড়ে ওঠে। একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্কাউটদের আগামী দিনে আরও বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা। আলোচনা সভা শেষে স্কাউট সদস্যদের পরিবেশনায় এক বর্ণাঢ্য স্কাউট ডিসপ্লে প্রদর্শিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

উল্লেখ্য পাঁচদিন ব্যাপি ৭ম উপজেলা উক্ত স্কাউটের এই সমাবেশে উপজেলার ২০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০ জন স্কাউট ও গালস্ গাইড অংশ গ্রহণ করে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *