মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আতিক খান মিম ওরফে মনু (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনু: মূল্য ১২ লাখ টাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দিনাজপুর সদর উপজেলার কালিতলা বাজার এলাকায় এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিসের পেছনের পার্সেল গোডাউনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ ডিবি দিনাজপুর মোঃ মুহাম্মদ আলমগীর পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে পালানোর চেষ্টার সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজতে থাকা কার্টুন তল্লাশি করা হয়। এ সময় ৬০০ পাতায় ১০টি করে মোট ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আতিক খান মিম ওরফে মনু দিনাজপুর সদর উপজেলার সারদার আলী খানের ছেলে। তিনি দিনাজপুর পৌরসভা এলাকার পাক পাহাড়পুর রেডক্রিসেন্ট হাসপাতালের পার্শ্বে বাসিন্দা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উদ্ধার করা মাদকদ্রব্য দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Post Views: 32 Post navigation সমাজ ও মানবিক বিকাশ ভাবনা’র উদ্যোগেপরিবেশবান্ধব প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত