দিনাজপুর প্রতিনিধি।।

শনিবার (২১ নভেম্বর) দিনাজপুর প্রেসক্লাব হলরুমে বহুল প্রচারিত রংপুর বিভাগীয় দৈনিক যুগের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা দিনাজপুর জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২১ নভেম্বর বিকেল সাড়ে চারটায় দিনাজপুর প্রেসক্লাব হল রুমে দিনাজপুর জেলা প্রতিনিধি ওয়াহেদুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা। বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। পত্রিকার বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন মখদুমী, সার্কূলেশন ম্যানেজার সুজাউল হক, বিজ্ঞাপন ম্যানেজার আব্দুর রহিম, সিনিয়র সাংবাদিক ভ্রাম্যমাণপ্রতিনিধি- দয়ারাম রায়। প্রধান অতিথি পত্রিকার প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা বক্তব্যে বলেন, রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর একটি বড় জেলা। এই জেলা হাজী দানেশ বিশ্ব বিদ্যালয়, দিনাজপুর শিক্ষা বোর্ড, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, জিয়া হাট ফাউন্ডেশন, গম গবেষণা কেন্দ্র, বন বিভাগ থেকে শুরু করে অসংখ্য সরকারী বেসরকারী প্রতিষ্ঠান রয়েছে। আপনারা নিজ নিজ এলাকার উন্নয়ন,সমস্যা ও সম্ভাবনা নিয়ে তথ্যবহুল সংবাদ প্রেরণের পাশাপাশি সার্কুলেশন বৃদ্ধির বিষয়ে সকল সাংবাদিকদের আহবান করেন। এ সময় উপজেলা পর্যায়ে প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা কামাল (সদর প্রতিনিধি), বিকাশ ঘোষ (বীরগঞ্জ প্রতিনিধি), আল আমিন (কাহারোল প্রতিনিধি), -মোঃ মুরছালিন হোসেন (বিরল প্রতিনিধি), তাপস চন্দ্র রায় (চিরিরবন্দর প্রতিনিধি),
মেনহাজুল ইসলাম (পার্বতীপুর প্রতিনিধি), জালাল উদ্দিন রুমী
(বিরামপুর প্রতিনিধি)
আব্দুল কাদের (নবাবগঞ্জ প্রতিনিধি) ও তাছির উদ্দিন বাপ্পী (হাকিমপুর প্রতিনিধি) প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *