ঢাকা : দেশের ইংরেজি মাধ্যমের বিভিন্ন স্কুলের ২৫০ জনের বেশি অধ্যক্ষ ও স্কুলপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘পিয়ারসন প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট ২০২৬’। শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন, শিক্ষাখাতের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং স্কুলগুলোর মধ্যে অংশীদারিত্বের সুযোগ বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি ঢাকার লে মেরিডিয়ান হোটেলে এ আয়োজন করে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান পিয়ারসন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পিয়ারসন বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আবদুল্লাহ এবং পিয়ারসন বাংলাদেশের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা। এতে দেশের শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। স্কুলপ্রধানদের মধ্যে নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার করা হয় এতে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনি ইয়াসমিন। বিশেষ বক্তব্য দেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রাশনা ইমাম। নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, স্কুলে অর্জিত অভিজ্ঞতা কীভাবে তাঁর স্বকীয় পরিচয় এবং পেশাগত জীবন গঠনে ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে পিয়ারসন এডেক্সেলের ইন্টারন্যাশনাল প্রাইমারি অ্যান্ড লোয়ার সেকেন্ডারি (আইপিএলএস) কারিকুলামের কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনসের ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন বুথ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে পিয়ারসন এডেক্সেলের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার ফলাফল এবং বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের ফলাফলের প্রবণতা নিয়ে হালনাগাদ তথ্য তুলে ধরেন তিনি।

এ ছাড়া ‘দ্য অ্যাটেনশন ক্রাইসিস: আন্ডারস্ট্যান্ডিং দ্য নিউ লার্নিং চ্যালেঞ্জ’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বর্তমান সময়ে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা, পাঠে সম্পৃক্ততা এবং শেখার ক্ষেত্রে তৈরি হওয়া নতুন চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে এডুকেশনইউএসএ ও আমেরিকান সেন্টারের সঙ্গে কাজের সুযোগ সম্পর্কে জানতে পারেন অংশগ্রহণকারীরা। বিশেষ করে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি এবং পাঠ্যক্রমের বাইরের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণে এ অংশীদারত্বের ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় দিক ছিল ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন স্কুল অ্যাওয়ার্ডস ২০২৬’। শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ, প্রতিশ্রুতি রক্ষা ও উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতি হিসেবে এ বছর ৩১টি স্কুলকে এ পুরস্কার দেওয়া হয়।

দলীয় ছবি তোলা ও নেটওয়ার্কিং লাঞ্চের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়। এ সময় স্কুলগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং শিক্ষকদের মানসম্মত শিক্ষা প্রদানে সহায়তার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি দেশের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরিতে পিয়ারসনের কাজ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
-প্রেস বিজ্ঞপ্তি

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *