ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন লতিফুর রহমান সঞ্চালনায় ও প্রাণিসম্পদ অফিসার ডাঃ রোকনুজ্জামানের স্বাগত বক্তব্যে মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজওয়ানুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেন। এছাড়া আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা মহিলা নেত্রী আইভি ভি রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জামাল উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। Post Views: 33 Post navigation দীপশিখার উদ্যোগে কাহারোল উপজেলামুকুন্দপুর ইউনিয়ন নাগরিক সংলাপ