ঢাকা :আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ ।সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্প পরিচালকরা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করেন।মন্ত্রী বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।প্রকল্প কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রীবলেন, সরকারকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার পাশাপাশি কাজের গতি বাড়াতে হবে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, দেশে এখন আইফোন ছাড়া প্রায় সব মোবাইল ও ইলেকট্রনিক পণ্য তৈরি হচ্ছে। হাই-টেক খাতে ৪-৫% ইনসেনটিভ দিয়ে দেশীয় উৎপাদন ৯০% পর্যন্ত বাড়াতে হবে এবং রপ্তানিমুখী করতে হবে।এই খাতে নতুন প্রোডাকশন লাইন ও সাসটেইনেবিলিটিতে জোর দিলে দেশীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।আইসিটি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা এর সভাপতিত্বে সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি Post Views: 36 Post navigation ছবি :প্রধানমন্ত্রী ছবি :প্রধানমন্ত্রী