নিউটার্ন ডেস্ক :
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে মানবাধিকার কর্মি আইরিন খানকে নিয়োগ দিয়েছে বিএনপি সরকার।

বুধবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে আইরিন খানকে নিয়োগ দিয়েছে সরকার।

এই পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আইরিন খান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব ও জাতিসংঘে বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *