ঢাকা :বিশ্ব আলোকচিত্রের ২০০ বছর এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর সুবর্ণজয়ন্তী (৫০ বছর) উদযাপন উপলক্ষে গত ১১ জুলাই ২০২৬, শনিবার বিকেল ৫:৩০ টায় বিপিএস-এর কেন্দ্রীয় কার্যালয়ে এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।সভায় দেশব্যাপী ও বছরব্যাপী বিস্তারিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোকচিত্র শিল্পের প্রচার, প্রসার এবং দেশজুড়ে আলোকচিত্র সংগঠনগুলোকে এই উদযাপনে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের রূপরেখা প্রণয়ন করা হয়।উক্ত সভায় বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর সম্মানিত স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টামণ্ডলী ও সাধারণ সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।সভা শেষে দেশের প্রখ্যাত আলোকচিত্রশিল্পী ও সংগঠক মুনিরা মোরশেদ মুন্নী-কে বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (BPI)-এর নবনিযুক্ত প্রিন্সিপাল হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। BPI এর সাবেক প্রিন্সিপাল ও BPS-এর উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এবং আন্তরিক অভিনন্দন জানান।উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (BPI)-এর শিক্ষা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরও গতিশীল হবে এবং দেশব্যাপী এর কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS) বিশ্বাস করে, বিশ্ব আলোকচিত্রের ২০০ বছর এবং সংগঠনের ৫০ বছরের এই ঐতিহাসিক মাইলফলক উদযাপন দেশের আলোকচিত্র আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং নতুন প্রজন্মের আলোকচিত্রশিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।Bangladesh Photographic Society-BPS পেজ থেকে Post Views: 35 Post navigation এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর