বিশ্ব যুব দক্ষতা দিবসের এবারের বৈশ্বিক প্রতিপাদ্য ‘Skills for a Shared Future’। এই ভাবনাকে সামনে রেখে বাংলাদেশে আমাদের অঙ্গীকার ‘দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ’।আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজের যুগোপযোগী দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। দেশের তরুণদের আগামীর কর্মজগতের জন্য প্রস্তুত করতে এটুআই নিয়মিতভাবে নানা উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মুক্তপাঠ’ তরুণদের ঘরে বসেই পেশাগত, কারিগরি ও জীবনমুখী দক্ষতা অর্জনের সুযোগ করে দিচ্ছে। দক্ষ চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে কর্মসংস্থানের পথ সহজ করছে ‘নাইস’ (NISE) প্ল্যাটফর্ম। পাশাপাশি, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ বাড়াতে এবং তাদের মেধা বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে কাজ করছে ‘শি-স্টেম’ (SheSTEM) উদ্যোগ।আমরা বিশ্বাস করি, যথাযথ সুযোগ ও দিকনির্দেশনা পেলে প্রতিটি তরুণই হয়ে উঠতে পারে পরিবর্তনের কারিগর। আমাদের অঙ্গীকার দক্ষতা অর্জনের এই যাত্রায় কোনো তরুণ যেন পিছিয়ে না থাকে।আসুন, বিশ্ব যুব দক্ষতা দিবসে নতুন একটি দক্ষতা অর্জনের সংকল্প করি। নিজেদের দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়েই আমরা নির্মাণ করতে পারি সবার জন্য সুন্দর, টেকসই ও সম্ভাবনাময় এক সম্মিলিত ভবিষ্যৎ।a2i – Aspire to Innovate পেজ থেকে Post Views: 20 Post navigation সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত