দিনাজপুর প্রতিনিধি।।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) তারিখে বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী দিনাজপুর বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এর যৌথ আয়োজনে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়। দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাজহারুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা দিনাজপুর এবং বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার সদস্য সচিব ফাহিম মাসউদ। বাংলাদেশ বেতার রংপুরের সংবাদ পাঠক মুনিরা শাহনাজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে দিনাজপুরের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, দিনাজপুর সদর রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন ও স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথি। এবারের বৃক্ষ মেলায় সরকারি ও বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠানের পুর্বে জেলা প্রশাসক কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক দক্ষিণ করে মেলা মাঠে এসে শেষ হয়। পরে মুল ফটকে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *