দিনাজপুর প্রতিনিধি।।১৬ জুলাই ২০২৬ খ্রি. জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুর জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম । পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ। Post Views: 37 Post navigation রথযাত্রা মহোৎসব শুরু.শতশত নারী-পুরুষ ভক্তের ঢল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার