সিরাজগঞ্জ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আজ সিরাজগঞ্জ, জেলা প্রশাসকের কার্যালয়ের অব্যবহৃত ছাদে ১৫০ কিলোওয়াট পিক অনগ্রিড সোলার সিস্টেমের উদ্বোধন করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। গত ৯ জুলাই উক্ত সোলার সিস্টেমটি নেট মিটারিংয়ের আওতায় আনা হয়। উদ্বোধনকালে মন্ত্রী বলেন, সিরাজগঞ্জ মডেলকে অনুসরণ করে যেন সারাদেশে সোলার পাওয়ার বিপ্লব ঘটে এবং সরকারের লক্ষ্য যেন অর্জিত হয় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। -ত.বি. Post Views: 37 Post navigation হাম রোগের সর্বশেষ প্রতিবেদন ‘আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তাঁর দেশবাসীকেতারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন– তথ্যমন্ত্রী