এথেন্স (গ্রিস), ২ শ্রাবণ (১৭ জুলাই): যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সাথে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গতকাল বাংলাদেশ দূতাবাস, এথেন্সে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। গ্রিস-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান Georgios Kotsos বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি গ্রিস-বাংলাদেশ সম্পর্কের ক্রমবর্ধমান দৃঢ়তার কথা তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কে গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এথেন্স স্কুল অফ ফাইন আর্টসের রেক্টর অধ্যাপক Dr. Erato Chatzisavva অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং আত্মত্যাগ, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সার্বজনীন মূল্যবোধ নিয়ে আলোকপাত করেন। রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করেন। রাষ্ট্রদূত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে দিনটির তাৎপর্য নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কূটনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক এবং কমিউনিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের অংশ হিসেবে শহিদদের আদর্শের স্মরণে দূতাবাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।-ত.বি. Post Views: 37 Post navigation ‘আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তাঁর দেশবাসীকেতারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন– তথ্যমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারাদেওয়া হবে এবং শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে-কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী