ঢাকা :মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য ও অঙ্গীকার হলো আমাদের তরুণ ছেলে-মেয়েদের কেবল শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ না রেখে খেলাধুলাতেও ব্যাপকভাবে সম্পৃক্ত করা; যাতে তারা তাদের চরিত্র গঠন করতে পারে, শারীরিক বিকাশ ঘটাতে পারে।আজ রাজধানীর মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১, সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬ এবং ২য় অনূর্ধ্ব-১৪ কারাতে কাপ-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, কারাতে কেবলই একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বের মেলবন্ধন তৈরি করতেও সাহায্য করে। কারাতের মাধ্যমে এই বন্ধুত্ব ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে পৌঁছাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি খেলোয়াড়দের প্রদর্শিত বিভিন্ন ইভেন্ট উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করেন।উল্লেখ্য, গত ১৭ থেকে ১৯ জুলাই তিন দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দক্ষিণ এশিয়ার প্রায় ৯ শতাধিক উদীয়মান খেলোয়াড় অংশগ্রহণ করে তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের সভাপতি ভারত শর্মা এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ দেশি-বিদেশি রেফারি, প্রশিক্ষক, অংশগ্রহণকারী দেশসমূহের প্রতিনিধি দল এবং ক্রীড়াপ্রেমী সাধারণ দর্শক।-ত.বি. Post Views: 45 Post navigation আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর তরুণদের মাদক নয়, খেলাধুলায় মনোযোগী হতে হবে