ঢাকা :আজ সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী-রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।¬সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮মিলিমিটার/২৪ ঘন্টা) থেকে অতিভারী (>৮৮মিলিমিটার/২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে। অতিভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরী হতে পারে।ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে আজ এসব তথ্য জানানো হয়েছে।-ত.বি. Post Views: 30 Post navigation হাম রোগের সর্বশেষ প্রতিবেদন দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায় আশ্রয় ও ত্রাণ কার্যক্রম