বাংলাদেশের পরিবেশগত ও জনস্বাস্থ্যগত বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করতে আজ আইসিডিডিআর,বি এবং বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: লুৎফর রহমান।
এই অংশীদারিত্বের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের নীতিনির্ধারণী নেতৃত্ব এবং আইসিডিডিআর,বি-এর বৈজ্ঞানিক দক্ষতার সমন্বয়ে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য, বায়ুদূষণ, পরিবেশগত নজরদারি, পরিবেশ দূষণকারী উপাদান, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রমাণভিত্তিক গবেষণা পরিচালিত হবে। এসব গবেষণার ফলাফল নীতিনির্ধারণে সহায়তা করবে এবং কার্যকর সমাধান উদ্ভাবনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আইসিডিডিআর,বি-এর এনভায়রনমেন্টাল হেলথ এন্ড ওয়াশ ইউনিটের প্রকল্প সমন্বয়কারী ড. মো: মাহবুবুর রহমান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক।
বক্তব্যে ড. তাহমিদ আহমেদ এবং ড. মো: লুৎফর রহমান বলেন, দুই প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে উচ্চমানের বৈজ্ঞানিক প্রমাণ তৈরি করে পরিবেশ ও জনস্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারণকে আরও শক্তিশালী করা সম্ভব হবে, যা বাংলাদেশের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর ও আইসিডিডিআর,বি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা এই অংশীদারিত্বের প্রতি উভয় প্রতিষ্ঠানের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
বিজ্ঞানভিত্তিক জ্ঞানকে বাস্তব পদক্ষেপে রূপ দিয়ে আরও সুস্থ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে পরিবেশ অধিদপ্তর ও আইসিডিডিআর,বি।

পরিবেশ অধিদপ্তর-Department of Environment-DOE পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *