ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান খানকে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল করিমকে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাঁদের এই নিয়োগ প্রদান করেন।নবনিযুক্ত ভারপ্রাপ্ত ডিনদ্বয় ইতোমধ্যেই স্ব স্ব দায়িত্ব গ্রহণ করেছেন। পৃথক পৃথক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান এবং অনুষদভুক্ত বিভাগের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।The University of Dhaka পেজ থেকে Post Views: 132 Post navigation খুলনা মহানগরীর জলবায়ু স্থিতিস্থাপকতা কৌশল প্রণয়নের লক্ষ্যে ‘‘ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান’’ বিষয়ক পরামর্শ কর্মশালা সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর