দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর সদর উপজেলার শেখপুরা এলাকায় নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
পরিদর্শনকালে তিনি ভাঙনের ভয়াবহতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, নদীভাঙন থেকে বসতবাড়ি, ফসলি জমি ও স্থানীয় জনগণকে রক্ষার জন্য জরুরি ভিত্তিতে ৬,৬০০টি জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ায় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কাজ বাস্তবায়নের নির্দেশ দেন এবং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *