‎দিনাজপুর প্রতিনিধি :

‎ পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে দিনাজপুর শহরের একাডেমী স্কুল মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দিনাজপুর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। স্কুল মাঠ প্রাঙ্গনে মেহগনি গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি আগামী ৫ (পাঁচ) বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে চলতি মৌসুমে দেশব্যাপী একযোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, দিনাজপুর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের এই উদ্যোগকে সফল করতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নূর আলম । এসময় জেলা কৃষকদলের সভাপতি মোঃ নুরুজ্জামান সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, ঢাকা, মহানগর (উত্তর) কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুর রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান মুজিব, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আকতার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক শরীফ জাকির হিরা, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান’ কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার রায়, এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আবু তারিক উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *