দিনাজপুর প্রতিনিধি।।“মুক্তির মুলতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার ২৪ জুলাই দিনাজপুর কালিতলা প্রেসক্লাবের মিলনায়তনে বিকেল ৩ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে, এম আতিকুর রহমান বক্তব্যে বলেন, আমরা দেখেছি এ দেশের রাজনীতিবিদদের লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন ছিল, মূল লক্ষ্য ছিল তারা ক্ষমতায় গিয়ে কতটুকু ভোগ করতে পারে এবং কি ভাবে সেখান থেকে নিজের আখের গোছাতে পারে। প্রত্যেকটি দলকে ক্ষমতায় থেকে পরে আমরা দেখেছি বিদেশে বাড়ি-গাড়ি আছে সবার। কারণ তারা চিন্তা করেছে ক্ষমতায় থাকা অবস্থায় যদি আমরা পালিয়ে গিয়ে বিদেশ বাড়ি-গাড়ি করতে না পারি ক্ষমতা থেকে যাওয়ার পর যাব আমি কোথায়? দেশেতো জায়গা হবে না। শুধু একটি দুইটি বাড়ি না অনেক নেতার শত শত বাড়ি রয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি।ইসলামী আন্দোলন বাংলাদেশের দিনাজপুর উত্তর শাখার প্রাক্তন সহকারী সেক্রেটারী মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দিনাজপুর উত্তর শাখার নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ মাওলানা সোহরাব হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা শেখ মুহাম্মদ আল আমিনসহ অন্যান্য প্রমুখ।উল্লেখ্য যে দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা কমিটির আগের সভাপতি আলহাজ¦ মাওলানা সোহরাব হোসাইন ও সেক্রেটারী মুফতী মুহাম্মদ খাইরুজ্জামান পুনরায় নির্বাচিত হন। অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারীকে শপদ বাক্য পাঠ করান। দলের সিদ্ধান্ত অনুয়ায়ী নবনির্বাচিত জেলার সভাপতি ও সেক্রেটারী জেলা কমিটির অন্যান্য সদস্যকে নির্বাচিত করবেন। Post Views: 20 Post navigation সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে মুক্তাগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, মশক নিধন অভিযান