·

ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী আজ ২৭ জুলাই ২০২৬ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন|
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন|
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন| এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়| অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের পাঠ্যক্রম উন্নয়ন ও সিলেবাস আধুনিকায়নের ক্ষেত্রে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন|
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান| ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন|
The University of Dhaka পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *