নিউটার্ন ডেস্ক :
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ অগাস্ট।

আজ সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওইদিন সারাদেশে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব এবং সাধারণ জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে।”

ফলাফল পাওয়ার নিয়ম পরবর্তীতে জানানো হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *