পুলিশ সূত্রে খবর, বিধায়কের কন্যার সঙ্গে প্রখরের বিয়ে হয় ২০২৪ সালে। বিধায়কের অভিযোগ, বিয়ের আগে প্রখরের বাবা তাদের কাছে নিজেকে মুম্বইয়ে জমি-বাড়ির বড় ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিলেন। আন্তর্জাতিক ডেস্ক : প্রতারণা করে কন্যাকে বিয়ে করা হয়েছে বলে অভিযোগ তুললেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সেবাতা জ্ঞান তিওয়ারি। দুই অভিযুক্ত অনুজ ত্রিবেদী এবং তার পুত্র প্রখর ত্রিবেদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিধায়ক। সেই অভিযোগের ভিত্তিতে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।আনন্দবাজার ডট কম সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গত ৬ অগস্ট সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করেন বিধায়ক। কন্যাকে পাশে বসিয়ে তিনি সেই ভিডিয়ো করেছিলেন (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সেখানে তিনি অনুজ এবং তার পুত্রের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন। রেউসা থানায় একটি অভিযোগও দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, বিধায়কের কন্যার সঙ্গে প্রখরের বিয়ে হয়েছিল ২০২৪ সালে। বিধায়কের অভিযোগ, বিয়ের আগে প্রখরের বাবা তাদের কাছে নিজেকে মুম্বইয়ে জমি-বাড়ির বড় ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিলেন। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, বিয়ের কথা পাকা করার আগে স্থানীয় ভাবে খোঁজখবর নেয়া হয়েছিল প্রখরদের সম্পর্কে। কিন্তু স্থানীয় লোকজন ওদের সম্পর্কে ভাল কথাই বলেছিলেন। বিধায়কের অভিযোগ, কন্যার বিয়ের প্রায় দু’বছর পর থেকেই বিভিন্ন সূত্র মারফত খবর পান প্রখরের অপরাধমূলক কাজকর্ম সম্পর্কে। বিধায়কের আরও অভিযোগ, সম্পর্কের জালে ফাঁসিয়ে মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন রাজ্যে বহু মহিলাকে বিয়ে করেন। কোটি কোটি টাকা প্রতারণাও করেছেন। ভুয়ো পরিচয়ে ২৫ জন মহিলার সঙ্গে বিয়ে করেছেন বলে দাবি বিজেপি বিধায়কের। বিধায়ক জানিয়েছেন, প্রখর এবং তার পরিবারের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন তিনি। সমস্ত ঘটনা জানার পর কন্যাকে নিজের কাছে নিয়ে এসেছেন। বিধায়ক জানিয়েছেন, তার কন্যার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তাতে তিনি এবং গোটা পরিবার মানসিক ভাবে বিপর্যস্ত। পুলিশ জানিয়েছে, অনুজ এবং তার পুত্র প্রখরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। Post Views: 13 Post navigation এসআইআর: ১২ রাজ্যের খসড়া তালিকা প্রকাশ কমিশনের! নাম বাদ দেড় কোটিরও বেশি, এখনও বাকি সাত রাজ্যের হিসাব