নিউটার্ন ডেস্ক :এবার এসএসসি বা সমমানের পরীক্ষার খাতা বা উত্তরপত্র শিক্ষার্থীরা পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার পরে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, “আগে পদ্ধতি ছিল যদি কোন শিক্ষার্থী রিএক্সামিন করতো তাহলে শুধু টেবুলেশন শিটটা দেখা হত। সত্যিকার অর্থে ওই শিক্ষার্থীর খাতা পাল্টে গিয়েছে কিনা এবং শিক্ষক যথাযথ নাম্বার দিয়েছে কিনা এই পুনঃপরীক্ষা করার ব্যবস্থা ছিল না। এবার আমরা আইনগতভাবে পরিবর্তন এনে সেই ব্যবস্থাটি রেখেছি, প্রত্যেকটি শিক্ষার্থীকে তার খাতা পুনঃপরিক্ষা করার সুযোগ দেয়া হয়েছে সেই ক্ষেত্রে কোন মানবিক বিষয় নেই।” “এক্সাক্টলি আবার রিভিউ করা হবে ইনফ্রন্ট অফ এ কমিটি। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যা তার প্রাপ্য সেটা না দিয়ে থাকে, রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্সাক্টলি প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর যার যা প্রাপ্য তাকে তা দিতে হবে,” বলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। এবার সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বোর্ডের পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এই বছর পাসের হার কমেছে তিন দশমিক ৯৯ শতাংশ। ২০২৬ সালে জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ ছয় হাজার নয় শিক্ষার্থী। এই বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে এক লাখ সাত হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শূন্য পাসের শিক্ষা প্রতিষ্ঠান এবার বেড়ে দাঁড়িয়েছে ১৭৮টিতে। শূন্য পাসের হার এমন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। Post Views: 18 Post navigation মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফল প্রকাশ