নিউটার্ন ডেস্ক : দেশ এবং দেশের বাইরে তরুণ ও মেধাবীদের কর্মসংস্থান তৈরির জন্য আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৪তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রোগ্রামটির আওতায় নন-আইটি ব্যাকগ্র্রাউন্ডের স্নাতকধারী শিক্ষার্থীরা বিনামূল্যে আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে থাবেন। চলমান চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কোর্সগুলো পরিচালনা করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। এ প্রোগ্রামের অধীনে কোর্স শেষ করা ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে দেশ-বিদেশে কর্মরত আছেন। আইএসডিবি-বিআইএসইডব্লিউ হচ্ছে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। যা তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষাখাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থান করার জন্য নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও নানা ধরনের প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। প্রতিষ্ঠানটি এই প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করছে। প্রোগ্রামটি চলছে ১৯ বছর ধরে। যা এ পর্যন্ত ১৮ হাজার ৯৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে। যারা এখন দেশে-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন। সুযোগ-সুবিধা:এটি একটি সম্পূর্ণ বিনামূল্যের প্রশিক্ষণ প্রোগ্রাম। যা প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স। যেটি সফলভাবে সম্পন্ন করার পর উত্তীর্ণ ব্যক্তিদের ‘প্লেসমেন্ট সেল’–এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। যা জানা প্রয়োজন:চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সব কোর্স কেবল ঢাকায় করানো হয়। স্নাতক ও সমমানদের জন্য কোর্সসমূহ:১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার,২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস,৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট,৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট,৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং। আবেদনের সুযোগচার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সসমূহ:১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড,২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট,৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস,৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট,৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স,৭. থ্রি–ডি ভিজুয়ালাইজেশন। আবেদনের প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীরা আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপের জন্য এই https://apply.isdb-bisew.info/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আবেদনের সময়সীমা:আগ্রহী প্রার্থীরা রাউন্ড ৭৪–এর জন্য আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। Post Views: 16 Post navigation শোকবার্তা