নিজেদের কনটেন্ট আর নিজেদের কণ্ঠ নিয়ে নতুন স্বপ্ন দেখছে রংপুর। ফেসবুকের বিকল্প হিসেবে যাত্রা শুরু করেছে দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফ্রিডার’। উদ্যোক্তাদের ভাষায় এটি শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়; বরং বাংলাদেশিদের জন্য নিজেদের গল্প, সংবাদ, মতামত ও সৃজনশীলতা তুলে ধরার নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম।
‘নিজেদের কণ্ঠ, নিজেদের প্ল্যাটফর্ম’ এই স্লোগানকে সামনে রেখে তৈরি হয়েছে ফ্রিডার। প্ল্যাটফর্মটিতে রয়েছে বন্ধু সংযোগ, সংবাদ, ভয়েস চ্যানেলসহ সামাজিক যোগাযোগের নানা সুবিধা। পাশাপাশি ব্যবহারকারীদের তথ্য ও ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কঠোর সিকিউরিটি ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
ফ্রিডার বিশেষত্বের জায়গা হিসেবে স্থানীয় কনটেন্টকে সামনে রাখা হচ্ছে। উদ্যোক্তাদের প্রত্যাশা, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তৈরি হওয়া খবর, গল্প, সংস্কৃতি ও নানা ধরনের সৃজনশীল কনটেন্টও এখানে সহজে জায়গা পাবে। ফলে শুধু বড় শহর নয়, জেলা-উপজেলা ও গ্রামের মানুষের নিজস্ব গল্পও পৌঁছে যেতে পারে বৃহত্তর দর্শকের কাছে।
তরুণ প্রজন্ম ও কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে ফ্রিডারে রাখা হয়েছে আয়ের বিশেষ সুযোগ। উদ্যোক্তাদের দাবি, মাত্র এক হাজার ফলোয়ার থেকেই মনিটাইজেশনের সুবিধা পাবেন কনটেন্ট নির্মাতারা। অর্থাৎ নতুন কোনো নির্মাতাকে জনপ্রিয় হওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। অল্প দর্শক দিয়েই শুরু হতে পারে আয়ের পথ।

Rangpur Squad পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *