ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের উদ্যোগে ‘‘বৃক্ষরোপণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস অভিযান” শীর্ষক কর্মসূচি ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার উপাচার্যের বাসভবন সংলগ্ন মল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী ও পবিবেশ সংসদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম আবু রাফি বক্তব্য রাখেন।উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা শহরের ক্রমবর্ধমান দূষণ মোকাবিলায় বেশি করে দেশীয় প্রজাতির গাছ রোপণের উপর গুরুতারোপ করে বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি সবুজ ও পরিচ্ছন্ন আদর্শ ক্যাম্পাসে পরিণত করা সম্ভব।উল্লেখ্য, আলোচনা পর্ব শেষে মল চত্বরে একটি বৈলাম গাছ এবং উপাচার্যের বাসভবন চত্বরে একটি দেশীয় লটকন গাছের চারা রোপণ করা হয়।The University of Dhaka পেজ থেকে Post Views: 31 Post navigation ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান