তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে ১০০ পিস ইয়াবা সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।জানা যায়, পঞ্চগড় পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবির একটি চৌকষ টিম গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার দেবনগর ইউনিয়নের লতিফগছ গ্রামস্থ মজিবর রহমানের গালামালের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহসিন আলী (৩০)কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার নিজবাড়ি গ্রামের হকদুল ইসলামের পুত্র। ধৃত ব্যক্তির নামে ডিবি এসআই আবু হোসেন বাদী হয়ে তেতুলিয়া থানায় ধারা ৩৬(১) সারণীর১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা দায়ের করেন।এ ব্যাপারে ডিবি’র অফিসার ইনচার্জ এনায়েত কবির জানান, আমাদের ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান সার্বক্ষণিক অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। Post Views: 37 Post navigation মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতার হাত বাড়ালেন ইউএনও ভৈরবীর বাংলা গানে আসর অনুষ্ঠানে পৌর প্রশাসক—সন্তানদের আলোকিত মানুষ হিসেবেগড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই