দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ী-২৯ বিজিবি রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে পৃথক পৃথকভাবে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ ও বাংলা মদ তৈরির বড়ি আটক করে ।

২০ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) গোপন সূত্রে সংবাদ পেয়ে এর অধীনস্থ রসুলপুর বিওপি, আমড়া বিওপি অভিযান চালিয়ে ১ হাজার ৬ শত ৪০ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ৩২ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক করে । যার মূল্য ২ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকা।

২২ আগস্ট খানপুর ও বড়গ্রাম সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৪ হাজার ৩ শত ৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেন । যার মূল্য ৩ লক্ষ ৫১ হাজার টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আরিফ-উজ-জামান (পিএসসি) এর সাথে আটকের বিষয়ে কথা বললে তিনি জানান, সীমান্ত এলাকার টহল জোরদার করা হয়েছে। দায়িত্বরত বিজিবিকে সীমান্ত রক্ষায় কড়া নজরদারি রাখার নির্দেশ দেয়া হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *