·পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।২৩ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুরের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।সভায় জেলার সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা, সরকারি ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব আদায় এবং রাজস্ব প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনা আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও রাজস্ব বিভাগের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।জনবান্ধব ও কার্যকর রাজস্ব প্রশাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসন, পিরোজপুরের কার্যক্রম অব্যাহত থাকবে জেলা প্রশাসন পিরোজপুর পেজ থেকে Post Views: 50 Post navigation দিনাজপুরে কাহারোল থানা পুলিশের অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জন গ্রেফতার দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজেরএসএসসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা