রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার (আরডিজেএ) সদস্য ফিরোজ কবীর শাওনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটির সভাপতি বাতেন বিপ্লব ও সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন। শোক সন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনাও জানান তারা।এর আগে, ফিরোজ কবীর শাওন শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।সাংবাদিক ফিরোজ কবীর শাওন গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।আজ রবিবার বাদ জোহর গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাইয়াগঞ্জ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। Post Views: 35 Post navigation ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় জলবায়ু অলিম্পিয়াড