বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের উদ্যোগে মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে আইসিটি সেমিনার রুমে একটি পিএইচডি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে পিএইচডি গবেষক তার চলমান গবেষণার বিষয়বস্তু, তাত্ত্বিক কাঠামো, গবেষণা পদ্ধতি এবং প্রস্তাবিত বিশ্লেষণধারা উপস্থাপন করেন।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি বলেন, “উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি কার্যক্রম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে গবেষণালব্ধ ফলাফলকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনিসুর রহমান গবেষণার গুণগত মান, বাস্তবভিত্তিক গবেষণা পরিচালনা এবং গবেষণালব্ধ জ্ঞান দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোকপাত করেন”।সেমিনারে সভাপতিত্ব করেন পিএইচডি সেমিনার কমিটির আহ্বায়ক ও বাউবি’র স্কুল অব বিজনেস এর ডিন প্রফেসর ড. মোঃ মঈনুল ইসলাম।বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, ঢাকা এর প্রফেসর ইকরামুল হক এবং বাউবি’র স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. শাহীন আহমেদ।সেমিনারে পিএইচডি গবেষক মো. মাসুদুর রহমান তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। তার গবেষণার শিরোনাম- “Impact of Training Practices on the Effectiveness of Training in the RMG Sector of Bangladesh.”গবেষণাটিতে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে প্রশিক্ষণ কার্যক্রমের চর্চা, প্রশিক্ষণের কার্যকারিতা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গার্মেন্টস শিল্পের উৎপাদনশীলতা, কর্মদক্ষতা ও সামগ্রিক উন্নয়নে কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থাপনার গুরুত্ব গবেষণায় তুলে ধরা হয়। সেমিনারে স্কুল অব বিজনেসের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে গবেষকের উপস্থাপিত গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা গবেষণার তাত্ত্বিক ভিত্তি, গবেষণা পদ্ধতি, তথ্য বিশ্লেষণ কৌশল এবং গবেষণার গুণগত মান আরও উন্নয়নের লক্ষ্যে মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন।উপস্থিত বিষয় বিশেষজ্ঞ ও শিক্ষকবৃন্দ গবেষণার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসব পরামর্শ গবেষণাকর্মকে আরও সমৃদ্ধ, সুসংগঠিত ও পদ্ধতিগতভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের উদ্যোগে আয়োজিত এ ধরনের পিএইচডি গবেষণা সেমিনার গবেষকদের গবেষণাকর্মের অগ্রগতি মূল্যায়ন, একাডেমিক মতবিনিময় এবং মানসম্মত গবেষণা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা ও উচ্চশিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।-প্রেস রিলিজ Post Views: 21 Post navigation মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর