‎ লালমনিরহাট :
যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কোনো বিকল্প নেই।
আজ লালমনিরহাট-ফুলবাড়ী সড়কের নবনির্মিত ১৩০ দশমিক ৮৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার রত্নাই সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, রত্নাই সেতু চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি সময় ও পরিবহন ব্যয় কমবে এবং ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে গতি আসবে। মন্ত্রী সেতুর সুফল কাজে লাগিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং লালমনিরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী কুলাঘাট ওয়াপদা বাজার নদী পরিদর্শন করেন।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *