ঢাকা : প্রাইম ব্যাংক পিএলসি-এর বিশেষ করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় কৃষিভিত্তিক একটি গবেষণা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

‘ক্লাইমেট রেজিলিয়েন্ট সাসটেইনেবল ক্রপ, ফিশারিজ অ্যান্ড লাইভস্টক ডেভলপমেন্ট ইন হাওর অ্যাগ্রো-ইকোসিস্টেম অব বাংলাদেশ (সিআরসিএফএলডিএইচএবি)’ শীর্ষক বিশেষ প্রকল্পটি বাস্তবায়নের জন্য এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম-এর পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো বাংলাদেশের হাওর অঞ্চলে ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় জলবায়ু-সহনশীল প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা। পাশাপাশি কৃষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে টেকসই ও জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণে তাদের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

প্রাইম ব্যাংকের সিএসআর অর্থায়নের মাধ্যমে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতজুড়ে সমন্বিত বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা এবং ব্যবহারিক প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে হাওর অঞ্চলের কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউর রহমান এবং অ্যাগ্রো বিজনেস বিভাগের প্রধান শাহানা পারভীন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান গবেষক ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বাকৃবি-এর সহযোগী পরিচালক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. পরেশ কুমার শর্মা। এছাড়াও প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
-প্রেস রিলিজ

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *