এক দিনের ব্যবধানে প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে, এবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মিউজিশিয়ান রুশদী—PG Hospital-এর CCU-তে আসুন, রুশদীর পাশে দাঁড়াই—সাহায্যের হাত বাড়িয়ে দিই। জরুরি মানবিক আবেদন | ড্রামার আদনান রুশদীর চিকিৎসায় সহায়তা প্রয়োজন একদিকে প্রিয়তমা স্ত্রীকে ডেঙ্গুতে হারানোর শোক, অন্যদিকে পরদিনই হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি—ভয়াবহ এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন জনপ্রিয় ড্রামার আদনান রুশদী। গত ২৯ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুশদীর স্ত্রী শিরিন সুলতানা। তাদের রয়েছে মাত্র চার বছর বয়সী একটি ছোট্ট পুত্রসন্তান। স্ত্রীর আকস্মিক মৃত্যুর পরদিনই গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হন রুশদী। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (PG Hospital) করোনারি কেয়ার ইউনিট—CCU-তে চিকিৎসাধীন রয়েছেন। রুশদী বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার হিসেবে পরিচিত। এছাড়াও তিনি বিভিন্ন ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন এবং ২০০৫–০৬ সালের দিকে চিরকুট ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তার এই কঠিন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সংগীতাঙ্গনের সহকর্মিরাও।বর্তমানে তার চিকিৎসা চালিয়ে যেতে আনুমানিক ৪ লাখ টাকা বা তারও বেশি প্রয়োজন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে রুশদী এবং তার ছোট্ট সন্তানের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব। আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো আর্থিক সহায়তা রুশদীর চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অল্প হোক বা বেশি—প্রতিটি সহযোগিতাই এই সংকটময় সময়ে একটি পরিবারের জন্য বড় আশীর্বাদ। সহায়তা পাঠানোর তথ্য বিকাশ (Personal): 01710365474 নাম: Adib Kondoker Ratul সম্পর্ক: রুশদীর ভাই ব্যাংক অ্যাকাউন্ট: Account Name: ADIB KHONDOKER RATUL Account Number: 1535202618174001 Bank: BRAC Bank PLC Branch: Elephant Road Branch Routing Number: 060261339 SWIFT Code: BRAKBDDH যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন না, তারা অন্তত এই পোস্টটি Share করে অন্যদের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ারই কোনো একজন মানুষের কাছে পৌঁছে দেবে, যিনি রুশদীর চিকিৎসায় বড় সহায়তা করতে পারবেন। আসুন, এই কঠিন সময়ে একজন শিল্পী, একজন বাবা এবং একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াই। আল্লাহ রুশদীকে দ্রুত সুস্থ করে তুলুন এবং তাঁর ছোট্ট সন্তানকে এই কঠিন সময় মোকাবিলা করার শক্তি দিন। আমিন।=-প্রেস রিলিজ Post Views: 24 Post navigation ছবি : প্রধানমন্ত্রী নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষেশোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী