দিনাজপুর প্রতিনিধি।।১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি । সভায় দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম; অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, প্রশাসক, জেলা পরিষদ, দিনাজপুরসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম । সভায় দিনাজপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ দমন ও প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা এবং জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। Post Views: 24 Post navigation মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত ১০ কৈলং গ্রামে চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেনের মতবিনিময় সভা