আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মারজান কবীর রফিক তিনি সুখারী ইউনিয়নের খুট্টাখান্দা গ্রামের মরহুম আব্দুল হকের সন্তান।স্থানীয়ভাবে পরিচিত মারজান কবীর দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।মারজান কবীর জানান, বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে তাকে বিভিন্ন হামলা-মামলার শিকার হতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।তিনি বলেন, সুখারী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।মারজান কবীর আরও বলেন, দল-মত নির্বিশেষে সুখারী ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তার লক্ষ্য। Post Views: 33 Post navigation প্রকল্প অবহিতকরণ সভায় বিরল ইউএনও রেজাউল ইসলাম-টেকসই জীবিকা ও বাজার সংযোগ এর মাধ্যমেনারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে