আন্তর্জাতিক ডেস্ক : নেপালের রাসুয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়ার ঘটনায় গতকাল পর্যন্ত এক হাজার ২৫৯টি মরদেহ পাওয়া গেছে এবং পাঁচ হাজার ৮৩ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে সরকারের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৯৫টির পরিচয় সনাক্ত করা গেছে এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, ১২ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং তিন হাজার ৮০০ জনের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। Post Views: 15 Post navigation সংকটময় পর্যায়ে উদ্ধার অভিযান, আশায় স্বজনরানিহত ১১৬৬, ৫৯০ বিদেশিসহ নিখোঁজ সাড়ে চার হাজারেরও বেশি প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি