নেত্রকোনা প্রতিনিধিঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকে উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য তিনি প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ করার কর্মসূচি গ্রহণ করেছেন। এছাড়া নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছেন। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীতে বাংলাদেশকে একটি নক্ষত্রে পরিণত করবে বলে আমি বিশ্বাস করি। তাই আমরা চাই শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি সব ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাবলিক হল অডিটরিয়ামে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম ২০২৬ এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি ও দাখিলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম এর উদ্যোগক্তা নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। অন্যদের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মুনমুন জাহান লিজা ও কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধণা ক্রেস্ট তুলে দেন। Post Views: 40 Post navigation শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিরলে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা