দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের দশমাইল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মাহবুর রহমান নামের একজন নিহত হয়েছেন। ৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে দিনাজপুর- দশমাইল মহাসড়কের নসিপুর জামতলী বাজার সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসির বিবরণে জানা যায়, শুক্রবার দুপুরে জামতলী বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখি একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক
​নিহত হয়। নিহতের কাছে থাকা জাতীয় পরিচয় পত্রের সূত্র ধরে তার পরিচয় সনাক্ত করা হয়েছে। নিহতের নাম- মাহাবুর রহমান দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার দক্ষিণ সুজালপুরের মনচুর আলির ছেলে। ধারণা করা হচ্ছে, তিনি বীরগঞ্জের ‘বিসিই’ কম্পিউটারের স্বত্বাধিকারী ছিলেন। খবর পেয়ে দিনাজপুর কোতয়ালী থানার পুলিশের একটি দল দুর্ঘটনা স্থলে পৌঁছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *