নেত্রকোনা প্রতিনিধি :

আসন্ন ৭নং সুখারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোতাকাব্বীর ভূঁইয়া টুটুল জনসংযোগ করেছেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি আটপাড়া উপজেলার নাজিরগঞ্জ বাজারে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
জনসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সদস্য মনু ব্যাপারী, আব্দুল কুদ্দুছ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ কবীর, সুখারী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি ইমাম হোসেন, সুখারী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন মিয়া, সাবেক যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপির সদস্য নূরে আলমসহ স্থানীয় নেতাকর্মিরা।
মোতাকাব্বীর ভূঁইয়া টুটুল নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনে তিনি ৭নং সুখারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।
মোতাকাব্বীর ভূঁইয়া টুটুল বলেন, “সুখারী ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও পাশে থাকতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।
আমি নির্বাচিত হলে সুখারী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করব। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য কাজ করতে চাই। একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে নিয়েই ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *